খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ২২ আশ্বিন, ১৪৩৩

একসঙ্গে ৩০ ব্যাংকের এটিএম-পিওএসসহ বিভিন্ন সেবা সাময়িক বন্ধ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
একসঙ্গে ৩০ ব্যাংকের এটিএম-পিওএসসহ বিভিন্ন সেবা সাময়িক বন্ধ

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: 

প্রযুক্তিগত উন্নয়ন ও নিরাপত্তা জোরদারে সিস্টেম মাইগ্রেশনের কারণে একসঙ্গে ৩০টি ব্যাংকের বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। কিউক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত এসব ব্যাংকের এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), পয়েন্ট অব সেল (পিওএস)সহ কিছু কার্ড ও লেনদেন সেবা এ সময়ে সীমিত থাকবে।

রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে এসব সেবা সীমিত করা হয়েছে। ব্যাংকগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এ পরিস্থিতি চলতে পারে। তবে নির্ধারিত সময়ের আগেই সিস্টেম মাইগ্রেশনের কাজ শেষ হলে সংশ্লিষ্ট সেবাগুলো স্বাভাবিক হতে পারে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে সাময়িক এ বিঘ্ন ঘটছে। তবে একসঙ্গে ৩০টি ব্যাংকের গুরুত্বপূর্ণ সেবা সীমিত করার সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংককে বিষয়টি জানানো হয়নি। সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজেদের উদ্যোগেই এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এর অংশ হিসেবে ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে ব্যাংকগুলো এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আগে অবহিত করেনি।

এ সময়ে কিউক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত এটিএম, সিআরএম ও পিওএস ব্যবহার করে লেনদেনে সমস্যা হতে পারে। তবে সব ব্যাংকের সব সেবা একসঙ্গে বন্ধ থাকবে না। ব্যাংকভেদে কোন সেবা কতক্ষণ বন্ধ থাকবে, তা আলাদা হতে পারে।

যে ৩০ ব্যাংকের সেবা সীমিত

সিস্টেম মাইগ্রেশনের কারণে সাময়িকভাবে বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা সীমিত হওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক আলফালাহ বাংলাদেশ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক ও উরি ব্যাংক বাংলাদেশ।

ব্যাংকগুলোর পক্ষ থেকে গ্রাহকদের এসএমএসের মাধ্যমে সাময়িক সেবা বন্ধ থাকার তথ্য জানানো হয়েছে। জরুরি লেনদেনের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।

তবে ডেবিট কার্ডের কিছু লেনদেন স্বাভাবিক থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। একই সঙ্গে অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং বিকাশ, নগদ ও উপায়ের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে লেনদেন চালু থাকার কথা বলা হয়েছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা জোরদারে সিস্টেম আপগ্রেড বা মাইগ্রেশনের সময় সাময়িকভাবে কিছু সেবা বন্ধ রাখা অস্বাভাবিক নয়। তবে একসঙ্গে অনেক ব্যাংকের সেবা সীমিত থাকায় গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা রয়েছে।

বিশেষ করে জরুরি সময়ে এটিএম থেকে টাকা তোলা, দোকানে কার্ড দিয়ে কেনাকাটা, অনলাইন পেমেন্ট কিংবা কিউআর লেনদেনের প্রয়োজন হলে গ্রাহকদের সমস্যায় পড়তে হতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যে যাদের জরুরি লেনদেনের প্রয়োজন রয়েছে, তাদের আগেই বিকল্প ব্যবস্থা করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্যাংকগুলো জানিয়েছে, সিস্টেম মাইগ্রেশনের কাজ শেষ হলেই সংশ্লিষ্ট সেবাগুলো স্বাভাবিক হয়ে যাবে।

 তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম 


নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

বার্তা বিভাগ
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

ছবি যোগফল প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে গ্যাসের সন্ধান মিলেছে। কূপটিতে বর্তমানে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) চলছে। পরীক্ষা শেষ হলে গ্যাসের মজুত ও উত্তোলনযোগ্য পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হতে পারে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার কথা জানায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এর আগে গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়।

বাপেক্স সূত্রে জানা গেছে, ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি প্রযুক্তি ব্যবহার করে কূপটি ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে।

সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী দুই থেকে তিন দিন ডিএসটি পরীক্ষা চলবে। এরপর কূপটিতে মোট কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক 

গোপালগঞ্জে মানবপাচার মামলার পলাতক আসামি রঞ্জন মন্ডল গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে মানবপাচার মামলার পলাতক আসামি রঞ্জন মন্ডল গ্রেপ্তার

ছবি যোগফল প্রতিনিধি

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচার চক্রের অন্যতম সহযোগী রঞ্জন মন্ডলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ আদায়ের মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি।
গোপালগঞ্জে মানব পাচার মামলার পলাতক আসামি রঞ্জন মন্ডল গ্রেপ্তার
র‌্যাব-৬-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাতে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে রঞ্জন মন্ডলকে আটক করা হয়। আজ মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে এই অভিযানের বিষয়ে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত রঞ্জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ইতিমধ্যে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সে আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূল হোতা বিশু মন্ডলের প্রধান সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এজাহারের তথ্য অনুযায়ী, চক্রটি ইতালি পাঠানোর কথা বলে সবুজ মুন্সী নামের এক যুবকের কাছ থেকে প্রথমে পাসপোর্ট ও ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে ইতালি না পাঠিয়ে তাকে লিবিয়ায় পাচার করে আটকে রাখা হয় এবং শারীরিক নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে আরও ৪৬ লাখ ৩০ হাজার টাকা আদায় করা হয়।
এই অমানবিক ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগীর ভাই বাহারুল ইসলাম সজিব বাদী হয়ে মুকসুদপুর থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই রঞ্জন মন্ডল পলাতক ছিল।

যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক 

বেলকুচি পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল

বার্তা বিভাগ
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচি পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল

ছবি যোগফল

‎​ মনজুরুল ইসলাম | সিরাজগঞ্জ প্রতিনিধি: 

বেলকুচি পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আসন্ন বেলকুচি পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বেলকুচি উপজেলা রাজপথের অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল।
‎​বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও আহ্বায়কের দায়িত্ব পালন করা এই নেতা দীর্ঘ দিন ধরে সততা, স্বচ্ছতা ও আদর্শের রাজনীতি বজায় রেখে তৃণমূলের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বেলকুচির উপজেলা রাজনীতিতে তিনি একজন কর্মীবান্ধব ও দক্ষ পথপ্রদর্শক হিসেবে সুপরিচিত।
‎​এলাকাবাসীর মতে, আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। দলের কঠিন সময়ে শক্ত হাতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি এলাকার সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন। বেলকুচি পৌরসভার অবহেলিত রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সেবার আধুনিকায়নে একজন সৎ ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজনীয়তা থেকেই স্থানীয় জনগণ ও কর্মীরা তাকে মেয়র হিসেবে দেখতে চান।
‎​আসন্ন নির্বাচন ও নিজের প্রার্থিতা নিয়ে আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, "আমি ব্যক্তি স্বার্থে নয়, বেলকুচি পৌরবাসীর অধিকার প্রতিষ্ঠা ও সেবা করার জন্য রাজনীতি করি। পৌরবাসী আমাকে সবসময় আস্থার জায়গায় রেখেছেন। আমি বেলকুচি পৌরসভাকে একটি চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন ও তিলোত্তমা পৌরসভায় রূপান্তর করতে চাই। দল ও বেলকুচির সর্বস্তরের জনগণের ভালোবাসা এবং দোয়াই আমার মূল শক্তি।"
‎​মেয়র পদে তার এই লড়াইকে ঘিরে বেলকুচি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূলের নেতাকর্মী ও স্থানীয়রা আশা প্রকাশ করছেন, আব্দুর রাজ্জাক মন্ডলের যোগ্য নেতৃত্বে বেলকুচি পৌরসভা এক নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাবে।

যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক